প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 16, 2026 ইং
নলডাঙ্গায় ইউএনওর ভেজাল বিরোধী অভিযান

ইউসুফ হোসেন
জেলা প্রতিনিধি, নাটোর। :
নাটোরের নলডাঙ্গায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল এমরান খান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল-২০২৬) দুপুরে নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌর ও ২নং মাধনগর ইউনিয়ন বাজারে ভ্রাম্যমান আদালত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভেজাল সার, মানহীন বালাইনাশক ও নিবন্ধন ছাড়া খুচরা সার বিক্রয়ের অপরাধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ আলী, কৃষি অফিস এর বিভিন্ন কর্মকর্তা সহ নলডাঙ্গা থানা পুলিশ প্রশাসন।
ইউসুফ হোসেন
জেলা প্রতিনিধি
নাটোর।
মোবাঃ ০১৭২২৬১২৮৩৮
তাং ১৬ এপ্রিল ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪